ওই সিদ্ধান্তের ফলে শুধু নোরাড নয় বরং সব দাতার দেওয়া মোট ৩৪৭ কোটি ৪৫ লাখ এক হাজার টাকা গ্রামীণ কল্যাণ থেকে গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টে ফিরিয়ে আনা হয়েছে
যদিও ওই টাকা সব সময়ই গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টেই ছিল
শুধু এসএএফের তহবিলের ৪৪ কোটি ২৫ লাখ ১২ হাজার টাকা গ্রামীণ কল্যাণের অধীনে রয়েছে
এই অর্থ সুদের আয় বাবদ পাওয়া
কিছু পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে গ্রামীণ ব্যাংকের তহবিল থেকে ৭০০ কোটি টাকা গ্রামীণ কল্যাণের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা
গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণে ৩৯১ কোটি ৭০ লাখ ১৪ হাজার টাকা স্থানান্তর করা হয়
পরে গ্রামীণ ব্যাংকে ফেরত দেওয়া হয় ৩৪৭ কোটি ৪৫ লাখ দুই হাজার টাকা
বিষয়টি আগেও উল্লেখ করা হয়েছে
গ্রামীণ ব্যাংকের বার্ষিক হিসাব নিরীক্ষা থেকেও এর সত্যতা যাচাই করা যেতে পারে
উল্লিখিত অর্থ ১৯৯৬ সালের বিনিময় হার অনুযায়ী পরিবর্তন করলে ব্যাংক থেকে স্থানান্তর করা অর্থের পরিমাণ দাঁড়ায় নয় কোটি ৬০ লাখ ডলার
আর ব্যাংকে ফেরত দেওয়া অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে আট কোটি ডলার
এভাবে দাতাদের সব অর্থ ফেরত দেওয়া হয়
মাত্র এক কোটি ১০ লাখ ডলার গ্রামীণ কল্যাণের অ্যাকাউন্টে রাখা হয় যা সুদের আয়ের মাধ্যমে অর্জিত
সুতরাং গ্রামীণ ব্যাংক ১০ কোটি ডলার স্থানান্তর করে মাত্র তিন কোটি ডলার আবার ফিরিয়ে এনেছে—এমন তথ্য সম্পূর্ণ মিথ্যা
এই অর্থ স্থানান্তরে গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট বইয়ে প্রয়োজনীয় সব তথ্যও লিপিবদ্ধ আছে
যদিও বাস্তবে কোনো অর্থ স্থানান্তর করা হয়নি
কারণ সব সময়ই ওই অর্থ গ্রামীণ ব্যাংকের কাছেই ছিল
গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ওই অর্থ বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না এবং অধ্যাপক ইউনূসের ওই অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও মিথ্যা ও ভিত্তিহীন
অর্থ পাচারসংক্রান্ত যাবতীয় আলোচনা ফাঁকা বুলি এবং চাঞ্চল্য সৃষ্টি করার জন্যই তা আওড়ানো হয়েছে
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদ মনে করে এতে নোরাডের সঙ্গে চুক্তির কোনো ধারা লঙ্ঘিত হয়নি
ওই বিষয়টিতে দৃষ্টিভঙ্গির ভিন্নতা সৃষ্টি হয়
নোরাডের মতে চুক্তির ধারা এতে লঙ্ঘিত হয়েছে
গ্রামীণ ব্যাংক মনে করে চুক্তি অনুযায়ীই এটি করা হয়েছে
বিষয়টি নিয়ে আমরা বিতণ্ডায় জড়াতে চাই না এবং নোরাডের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক নষ্ট করার ইচ্ছাও নেই
তাই গ্রামীণ ব্যাংক তার সিদ্ধান্ত বদলেছে এবং দুই পক্ষের সম্পর্কের স্থিতাবস্থা ফিরিয়ে এনেছে
নোরাড ও নরওয়ের সরকারের উদ্বেগকে মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে
বিষয়টি নিয়ে মতভিন্নতা দূর করতে উভয় পক্ষ একসঙ্গে কাজ করেছে এবং প্রাথমিক চুক্তির একটি ধারার ব্যাপারে ভিন্নমত দূর করতে উদ্যোগ নেওয়ার মাধ্যমে একটি সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে
সম্পর্কের স্থিতাবস্থা ফিরিয়ে আনার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণভাবেই বিষয়টির সুরাহা হয়েছে
এরপর কোনো পক্ষই বিষয়টি আর তোলেনি
এ নিয়ে কারও মধ্যে আর কোনো ক্ষোভও থাকেনি
বিষয়টির প্রমাণ হিসেবে গ্রামীণ ব্যাংক গতকালের প্রতিবাদপত্রে ১৯৯৮ সালের ২৬ মে মুহাম্মদ ইউনূসকে লেখা নরওয়ে দূতাবাসের একটি চিঠির অংশের উদ্ধৃতি দিয়েছে
চিঠিতে ঢাকায় তৎকালীন নরওয়ের রাষ্ট্রদূত হ্যান্স ফ্রেডারিক ও আইনার ল্যান্ডমার্ক লেখেন বিষয়টি সুরাহার ক্ষেত্রে দূতাবাস আপনার উদ্যোগের ভূয়সী প্রশংসা করে
তা ছাড়া ওই বিষয়টি যেভাবে সুরাহা করা হয়েছে তাতে দূতাবাস সন্তুষ্ট এবং এটি গ্রামীণ ব্যাংক ও নরওয়ে দূতাবাস দুই পক্ষের জন্যই সন্তোষজনক
গ্রামীণ ব্যাংকের প্রতিবাদে বলা হয়েছে প্রামাণ্যচিত্রে এমন ধারণা দেওয়া হয়েছে যে তহবিল স্থানান্তরের বিষয়টি কোনোভাবে গোপন করা হয়েছে
প্রকৃত অর্থে এতে কোনো কিছু গোপন ছিল না বরং এটি ছিল ভিন্নমতের সৎ প্রতিফলন
গ্রামীণ ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়ায় সব সময় অত্যন্ত স্বচ্ছতা বজায় রাখা হয়েছে
সরকারের নিয়োগ করা সমাজের একজন বিশিষ্ট নাগরিক সব সময় গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন
চেয়ারম্যান ছাড়াও সরকার দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ দিয়ে থাকে
একটি অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে গ্রামীণ ব্যাংক
ফলে প্রতিবছর দুটি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান গ্রামীণের হিসাব নিরীক্ষার পর তা সরকার এবং আয়কর বিভাগের কাছে জমা দেওয়া হয়
প্রতিবছর সব দাতার কাছেও গ্রামীণ ব্যাংক নিরীক্ষাকৃত হিসাবের প্রতিবেদন পাঠিয়ে দেয়
এর পাশাপাশি প্রতিবছর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাও গ্রামীণ ব্যাংক পরিদর্শনে আসেন
ব্যাংকের কর্মকাণ্ড-সম্পর্কিত সাম্প্রতিক পরিসংখ্যানের পাশাপাশি ১৯৮৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের হিসাব নিরীক্ষার সব তথ্য ওয়েবসাইটে দেওয়া আছে
এ ছাড়াও গ্রামীণ ব্যাংক নিয়মিতভাবে মাসিক প্রকাশনা গ্রামীণ ব্যাংক অ্যাট এ গ্ল্যান্স প্রকাশের পাশাপাশি এটি ওয়েবসাইটে দেওয়া হয় যা গ্রামীণ কল্যাণের পরিচিতি তুলে ধরে
প্রতিবাদলিপিতে আরও বলা হয়েছে গ্রামীণ কল্যাণ হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত দ্রুত বিকশিত একটি সহযোগী প্রতিষ্ঠান
বিভিন্ন দাতার কাছ থেকে পাওয়া অনুদানের টাকার সুদের আয় থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে গ্রামীণ ব্যাংক সামাজিক বিকাশ তহবিল এসএএফ গঠন করে
গ্রামীণের ঋণগ্রহীতাদের মধ্যে শিক্ষা স্বাস্থ্য ও প্রযুক্তিসংক্রান্ত সামাজিক উন্নয়নের কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে একটি আলাদা প্রতিষ্ঠানে পরিণত হয় এসএএফ
গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার বিজয়ী একটি ব্যাংক
প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও গরিব মানুষকে দেওয়া সেবা নিয়ে আমরা গর্ব করি
হাত পুড়িয়ে ফেলেছেন তারিন
ঈদের পর থেকে অভিনয় থেকে দূরে আছেন তারিন
ঈদুল আজহার আগের রাতে রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেন তিনি
তারিন জানালেন বেশ বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেও মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি
ঘটনার বিবরণ জানতে চাইলে তিনি বলেন বরাবরই আমি নিজ হাতে ঈদে রান্না করার চেষ্টা করি
এবার যেহেতু কোরবানির ঈদ কাজের অনেক চাপ তাই আগের রাত ১২টায় গৃহপরিচারিকাদের বলে দিই ঘুমিয়ে পড়ার জন্য
ওরা অবশ্য বারণ করেছিল
একা একা হাত পুড়িয়ে ফেলব এই আশঙ্কাও করেছিল
২০ মিনিটের মাথায় ওদের আশঙ্কাই সত্য প্রমাণিত হয়
বাঁ হাতের ওপর তেল পড়ে মারাত্মকভাবে আহত হই
ঈদের সকাল পর্যন্ত ব্যথায় কাতরাতে থাকি
বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছি
তবে চিকিৎসক জানিয়েছেন ক্ষতচিহ্ন মুছতে আরও দু-তিন মাস সময় লাগবে
এদিকে এ সপ্তাহে হঠাৎ করেই গুজব উঠেছিল তারিন বিয়ে করেছেন! এ ব্যাপারে জানতে চাইলে তারিন বলেন আমি এখন মা-বাবার বাড়িতেই আছি এটাই প্রমাণ করে ঘটনাটি সত্যি কি মিথ্যা
তা ছাড়া আমার তিন বোন এখন দেশের বাইরে
বিয়ে যদি কখনো করি বোন-দুলাভাই এবং পরিবারের সবার পছন্দ অনুযায়ী সবার উপস্থিতিতে বিয়ে করব
বিশ্বকাপ ক্রিকেট
পরীক্ষাজটের আশঙ্কা
পরীক্ষাজটের কবলে পড়তে যাচ্ছে ২০১১ সাল
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে এসএসসি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে এপ্রিলে নেওয়া হলে বছরজুড়ে সৃষ্টি হবে পরীক্ষাজট
কারণ এসএসসি পেছালে এইচএসসি পরীক্ষাও পিছিয়ে এপ্রিলের বদলে জুনের পরে চলে যাবে
সে ক্ষেত্রে ফল প্রকাশ করে ২০১১ সালে উচ্চশিক্ষায় ভর্তির প্রক্রিয়া শুরু করা অসম্ভব হয়ে পড়বে
বছরজুড়ে শিক্ষার তিন স্তরে এই ওলট-পালট ছাড়াও আগামী বছরের লেখাপড়া নিয়েও এরই মধ্যে শিক্ষক-অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে
কারণ ২০১১ সালে রয়েছে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন
রাজনৈতিক অস্থিরতার কারণে অনির্ধারিত হরতালের আশঙ্কা তো থাকছেই
এর বাইরে এসএসসি এইচএসসি পঞ্চম শ্রেণীর সমাপনী ও অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে
প্রসঙ্গত বিশ্বকাপ ক্রিকেটের আটটি ম্যাচ হবে বাংলাদেশে
শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি
এই খেলা উপলক্ষে সরকারের নীতিনির্ধারক পর্যায় থেকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সংকেত রয়েছে
এ কারণে দুই মাস বাকি থাকলেও পরীক্ষার রুটিন প্রকাশ করতে পারছে না শিক্ষা বোর্ডগুলো
কিন্তু বছরের এক-তৃতীয়াংশ সময়ের বেশি এমনিতেই সাপ্তাহিক ছুটিসহ নির্ধারিত বিভিন্ন দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে
শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা পরীক্ষা পেছানো হলে ভ্যাকেশন ডিপার্টমেন্ট হিসেবে খ্যাত শিক্ষা বিভাগ আগামী বছর ছুটির ফাঁদে পড়বে যা প্রথম থেকে স্নাতক পর্যায় পর্যন্ত সব স্তরের লেখাপড়া ক্ষতিগ্রস্ত করবে
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন খেলা শুরুর আগে আবশ্যিক ছয়টি বিষয় শেষ করা এবং খেলা চলার ফাঁকে অন্যান্য বিষয়ের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে
কিন্তু বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি
তিনি আরও বলেন এখন যারা এসএসসি পরীক্ষা দেবে তারা অক্টোবরে নির্বাচনী পরীক্ষা দিয়েছে
১ ফেব্রুয়ারি পর্যন্ত তারা শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে
এপ্রিলে পরীক্ষা নিতে হলে তারা ছয় মাস শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকবে এবং পরীক্ষার জন্য এখনকার যে প্রস্তুতি ও আগ্রহ তাতে ভাটা পড়বে
এদিকে সরকারি ছাপাখানা বিজি প্রেস সূত্র জানায় সেখানে সারা বছর কাজের চাপ থাকে এবং কাজ নির্দিষ্ট করা থাকে
ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা মাথায় রেখে বিজি প্রেস তাদের কাজের সূচি ঠিক করেছে
এটা পরিবর্তন করা হলে প্রশ্নপত্র ছাপাতে সমস্যা হবে
আবার এই বিপুলসংখ্যক প্রশ্ন আগে ছেপে রাখলে ফাঁস হওয়ার ঝুঁকি থাকে
এখনো পরীক্ষার রুটিন প্রকাশ না করা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মন্তব্য করতে চাননি
তিনি বলেন শিগগিরই পরীক্ষার বিষয়টি পরীক্ষার্থীদের জানানো হবে
তবে শিক্ষা বিভাগের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন শিক্ষামন্ত্রী বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন
এসব বৈঠকে আগামী শিক্ষাবর্ষে লেখাপড়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে
শিক্ষার বিভিন্ন স্তরের কর্মকর্তারা সঠিক সময়ে পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর কাছে প্রস্তাব করেছেন
তাঁরা আরও বলেছেন কয়েক বছর আগে এপ্রিলে এসএসসি পরীক্ষা শুরু হতো
এটা একটু একটু করে এগিয়ে ফেব্রুয়ারিতে আনার ফলে পাবলিক পরীক্ষা সম্পন্ন করা এবং বিভিন্ন স্তরে ক্লাস শুরুর ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে এসেছে
এটা ধরে রাখতে না পারলে আবারও বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে
এক পরীক্ষা পেছালেই বছরজুড়ে জট শিক্ষা বিভাগের একাধিক সূত্র জানায় বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে শিক্ষার বিভিন্ন স্তরের শীর্ষ কর্মকর্তারা পরীক্ষা ও খেলার তারিখের মধ্যে সাধ্যমতো দূরত্ব বজায় রেখে রুটিন তৈরির প্রস্তুতি নিয়েছেন
কিন্তু মন্ত্রণালয় ও বোর্ডগুলো তাদের পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছে
